আসামের কার্বি আংলংয়ে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান, নিখোঁজ পাইলট
March 6, 20267:43 am

আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বায়ুসেনার একটি সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। জোরহাট ঘাঁটি থেকে উড্ডয়নের পর সন্ধ্যা ৭টা নাগাদ চোকিহোলার কাছে দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধারকারী দলের পক্ষে সেখানে পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিখোঁজ পাইলটের সন্ধানে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে বায়ুসেনা ও স্থানীয় প্রশাসন। তবে এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি।