পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে আরএন রবি: এক নজরে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন
March 6, 20267:47 am

তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হচ্ছেন। ১৯৫২ সালে বিহারের পাটনায় জন্মগ্রহণকারী আরএন রবি কর্মজীবনের শুরুতে সাংবাদিকতায় যুক্ত ছিলেন। পরবর্তীকালে ১৯৭৬ সালে আইপিএস কর্মকর্তা হিসেবে প্রশাসনিক জীবন শুরু করেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে তিনি সিবিআই ও আইবি-র মতো গুরুত্বপূর্ণ সংস্থায় দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান এবং ২০১৮ সালে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের মতো অতি গুরুত্বপূর্ণ পদে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন।