ইজরায়েলি ভিসা দেখে সাংবাদিককে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হলো দুবাই সীমান্তে

ইজরায়েলি ভিসা দেখে সাংবাদিককে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হলো দুবাই সীমান্তে

ওমান-দুবাই সীমান্তে ইজরায়েলি ভিসার কারণে এক ভারতীয় সাংবাদিককে ২৬ ঘণ্টা আটকে রেখে দীর্ঘ জিজ্ঞাসাবাদের শিকার হতে হয়। ৪ মার্চ মতা ইমিগ্রেশন পয়েন্টে পৌঁছানোর পর ভিসা অন অ্যারাইভাল পেলেও, পাসপোর্টে ইজরায়েলি ভিসা দেখেই নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক হয়ে যান। এরপরই শুরু হয় গোয়েন্দা কর্মকর্তাদের টানা জেরা।

জেরার সময় ওই সাংবাদিককে দীর্ঘ সময় খাদ্য ও পানীয় ছাড়া রাখা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করে তল্লাশি চালানো হয়। সংবেদনশীল পরিস্থিতির দোহাই দিয়ে নিরাপত্তা বাহিনী তাকে দীর্ঘক্ষণ আটকে রাখে। শেষ পর্যন্ত দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *