মার্কিন কংগ্রেসে খারিজ ইরান যুদ্ধবিরোধী প্রস্তাব, ট্রাম্পের হাতেই থাকছে সামরিক কর্তৃত্ব

মার্কিন কংগ্রেসে খারিজ ইরান যুদ্ধবিরোধী প্রস্তাব, ট্রাম্পের হাতেই থাকছে সামরিক কর্তৃত্ব

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ন্ত্রণে মার্কিন প্রতিনিধি সভায় আনা একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ২১৯-২১২ ভোটে খারিজ হয়ে গেছে। এই ভোটাভুটির ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি নিয়ে বিতর্ক আরও তীব্র হলো। বিরোধীদের দাবি ছিল, সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার পূর্ণ ক্ষমতা শুধুমাত্র কংগ্রেসের, কিন্তু এই প্রস্তাব বাতিল হওয়ায় ট্রাম্পের সামরিক সিদ্ধান্তে তাৎক্ষণিক কোনো আইনি বাধা থাকছে না।

রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সংসদে এই প্রস্তাব নাকচ হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান বিরোধী সামরিক রণকৌশল বজায় রাখার পথ প্রশস্ত হলো। ট্রাম্পের সমর্থক আইন প্রণেতাদের মতে, পশ্চিম এশিয়ায় নিরাপত্তার স্বার্থে এই সামরিক পদক্ষেপ জরুরি। তবে বিরোধীদের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এককভাবে যুদ্ধ পরিচালনার ক্ষমতা প্রেসিডেন্টের থাকা উচিত নয়। এর আগে সিনেটেও একই ধরনের একটি প্রস্তাব ৫৩-৪৭ ভোটে প্রত্যাখ্যাত হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *