মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি মূল্যের ঊর্ধ্বমুখী আশঙ্কায় উদ্বিগ্ন দেশ
March 6, 20268:59 am

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলার ছাড়িয়েছে। এই অস্থিরতার প্রভাব ভারতের জ্বালানি সরবরাহে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ দেশের এলপিজি চাহিদার প্রায় ৮৫ শতাংশই উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করা হয়। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যাহত হলে রান্নার গ্যাসের ঘাটতি ও দাম বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৩০ দিনের এলপিজি মজুত রয়েছে। তবে পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ও মানুষের মধ্যে বাড়তি সিলিন্ডার মজুত করার প্রবণতা দেখা দিলে সংকট তীব্র হতে পারে। পরিস্থিতি সামাল দিতে সরকার বিকল্প উৎস সন্ধানে সচেষ্ট হলেও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সাধারণ মানুষের পকেটে বড় ধরনের প্রভাব ফেলার ইঙ্গিত দিচ্ছে।