যুদ্ধের জেরে চূড়ান্ত অস্থিরতা ভারতের বাজারে
March 6, 202610:36 am

সপ্তাহের শেষ দিনে ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধস নামল। প্রি-মার্কেট সেশনেই সেনসেক্স ৩৭৫.৩৩ পয়েন্ট এবং নিফটি ১৫১.১৫ পয়েন্ট পড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। গতকাল বাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও আজ ফের এই পতন বিশ্ববাজারের অস্থিতিশীলতা ও যুদ্ধের প্রভাবকেই স্পষ্ট করছে। এই টালমাটাল পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে, নতুন বিনিয়োগকারীদের জন্য এই মুহূর্তে বাজারে প্রবেশ করা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে।