রাজ্যে ৬০ লক্ষ ভোটারের নথিপত্র যাচাইয়ের কাজ শুরু, বিচারকদের হাতে ৫৫ লক্ষের ভবিষ্যৎ

রাজ্যে ৬০ লক্ষ ভোটারের নথিপত্র যাচাইয়ের কাজ শুরু, বিচারকদের হাতে ৫৫ লক্ষের ভবিষ্যৎ

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিপুল সংখ্যক নথির বৈধতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের। নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতোমধ্যেই প্রায় ৬ লক্ষ ভোটারের নথি যাচাই করা হয়েছে। তবে চূড়ান্ত তালিকাভুক্তির বিষয়টি নথির বৈধতা পরীক্ষার ওপরই নির্ভর করছে।

এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে রাজ্যে কর্মরত ৫০৫ জন বিচারকের পাশাপাশি ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আরও ২০০ জন বিচারক যোগ দিচ্ছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। ভোটারদের তথ্য যাচাই ও নথির নিষ্পত্তি দ্রুত শেষ করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। ভোটের আগে এই বিশাল সংখ্যক ভোটারের ভাগ্য নির্ধারণই এখন প্রধান চ্যালেঞ্জ প্রশাসনের কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *