অষ্টম বেতন কমিশন: ফ্যামিলি ইউনিট পুনর্গঠনের দাবিতে কর্মীদের বেতনের হিসেব বদলের সম্ভাবনা

অষ্টম বেতন কমিশন: ফ্যামিলি ইউনিট পুনর্গঠনের দাবিতে কর্মীদের বেতনের হিসেব বদলের সম্ভাবনা

অষ্টম বেতন কমিশন গঠনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে বেতন কাঠামো ও ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে জল্পনা তুঙ্গে। বর্তমানে পরিবারে তিন সদস্যের কাল্পনিক হিসেব ধরে বেতন নির্ধারণ করা হয়। তবে অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন এই ফ্যামিলি ইউনিটের সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ করার জোরালো দাবি তুলেছে। তাদের মতে, বয়স্ক বাবা-মায়ের আইনি দায়িত্ব ও বর্তমান সামাজিক বাস্তবতার নিরিখে এই পরিবর্তন অত্যন্ত জরুরি।

এই দাবি বাস্তবায়িত হলে বেসিক বেতন ও ফিটমেন্ট ফ্যাক্টরে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কর্মচারী সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধিতে বেতনের ওপর সরাসরি প্রভাব পড়বে এবং সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর ৩.০৯ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে সরকারি স্তরে এই দাবির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্র সরকার এই প্রস্তাবকে কতটা গুরুত্ব দেয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *