মমতার ধর্নাকে ‘ধোঁকা’ বলে কটাক্ষ: অনুপ্রবেশকারী ইস্যুতে সরব গিরিরাজ সিং
March 6, 20265:27 pm

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা কর্মসূচিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি অভিযোগ করেন, অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ধোঁকা দিচ্ছেন। ভুয়া ভোটারদের নাম বাদ যাওয়ায় তৃণমূল আতঙ্কিত হয়ে এই ‘নাটক’ করছে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।
গিরিরাজ সিং জানান, রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের আধার ও রেশন কার্ড তৈরি করে দিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের স্বার্থে বিদেশিদের নাগরিক করার এই চেষ্টা সফল হবে না। বিরোধীদের মতে, ক্ষমতা হারানোর ভয়েই মুখ্যমন্ত্রী এখন ধরনার রাজনীতিতে নামছেন।