কলকাতায় ‘সাগর সংকল্প’ কনক্লেভ: রণতরী নির্মাণে আত্মনির্ভরতার বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর

কলকাতায় আয়োজিত ‘সাগর সংকল্প’ কনক্লেভে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের সামুদ্রিক শক্তি পুনরুত্থানের ডাক দিয়েছেন। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) ও ‘দ্য উইক’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জানান, জলপথই দেশের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যতের প্রধান ভিত্তি। দেশীয় প্রযুক্তিতে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণকে ‘আত্মনির্ভর ভারত’ নীতির এক অনন্য সাফল্য হিসেবে অভিহিত করেন তিনি।
অনুষ্ঠানে জিআরএসই-র ঐতিহাসিক বিবর্তনের প্রশংসা করে জানানো হয়, চলতি বছরেই অত্যাধুনিক মারণাস্ত্র সজ্জিত নতুন ‘আইএনএস অজয়’ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। প্রতিরক্ষা মন্ত্রী সাইবার ও চালকবিহীন প্রযুক্তিতে উদ্ভাবনের ওপর জোর দিয়ে স্টার্ট-আপ ও এমএসএমই সেক্টরকে এগিয়ে আসার আহ্বান জানান। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের আধিপত্য বজায় রাখতে শক্তিশালী নৌবাহিনী ও দেশীয় জাহাজ নির্মাণ শিল্পই হবে মূল স্তম্ভ।