SIR: আজ বঙ্গে ভিন রাজ্যের বিচারক
March 7, 20265:49 am

পশ্চিমবঙ্গের SIR পর্বে ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত ৭ লক্ষ ‘Under Adjudication’ ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজ শেষ করেছেন আদালতের তরফে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার বা বিচারকরা বলে জানালেন রাজ্যের CEO মনোজ আগরওয়াল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আজ, শনিবার ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকরা আসবেন তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজের জন্য। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।