ফুসফুসে পিন, রক্ষা মেডিকেলে
March 7, 20265:50 am

কলকাতার Calcutta Medical College and Hospital-এ বিরল চিকিৎসা সাফল্য। চিত্তরঞ্জন অ্যাভিনিউর বউবাজারের ১৬ বছরের কিশোরী সাজদা পারভিন (নাম পরিবর্তিত) ভুলবশত একটি পিন গিলে ফেলেছিল। এক্স-রে ও সিটি স্ক্যানে দেখা যায়, পিনটি তার ডান ব্রংকাসে আটকে আছে। চিকিৎসকেরা রিজিড ব্রঙ্কোস্কপি পদ্ধতিতে সফলভাবে পিনটি বের করেন। কিশোরী এখন সুস্থ।