বিকিনিতে কিয়ারাকে নিয়ে মন্তব্য প্রসঙ্গে রামগোপালের সাফাই
March 7, 20265:54 am

‘ওয়ার ২’ ছবির ট্রেলার বিকিনিতে কিয়ারা আদবানিকে দেখে রামগোপাল বর্মা লিখেছিলেন, ‘হৃতিক রোশন-জুনিয়র NTR-এর লড়াই কিয়ারাকে নিয়ে হলে ‘ওয়ার ২’ বিগ হিট হবে।’ যা অভিনেত্রীর প্রতি আসাম্মানজনক বলে মনে করছিলেন অনেকে। এবার পরিচালক বলেন, ‘আমি এটাকে প্রশংসা হিসাবেই দেখেছিলাম। সুন্দরী নারীদের নিয়ে আমার মতামত কখনও লুকিয়ে রাখিনি। এমনকি শ্রীদেবীকে নিয়েও বলেছি। নিজের ভাবনা বা মত প্রকাশ করার ধরন বদলাব না।’