২৪ মে জয়েন্ট

২৪ মে জয়েন্ট

কলকাতা: অবশেষে ঘোষিত হল ইঞ্জিনিয়ারিং জয়েন্ট পরীক্ষার দিন। ২৪ মে পরীক্ষা হবে বলে শুক্রবার জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড। ১০ মার্চ থেকে ৫ এপ্রিল অনলাইনে আবেদন চলবে। সংশোধনীর সুযোগ থাকবে ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত। অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ১৫ থেকে ২৪ এপ্রিল। প্রথম পত্র বা গণিতের পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় পত্র তথা পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *