বৃষ্টির ভ্রুকুটিতেও ফাইনাল জয়ের লড়াই, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে কী বলছে আইসিসি-র নিয়ম?
March 7, 20267:33 am

আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে T20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বৃষ্টির আশঙ্কার পরিপ্রেক্ষিতে আইসিসি এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে। ৮ মার্চ খেলা সম্ভব না হলে কিংবা আসাম্পূর্ণ থাকলে ৯ মার্চ রিজার্ভ ডে-তে ম্যাচটির ফয়সালা হবে। ফলাফল নিশ্চিত করতে উভয় দলকে কমপক্ষে ১০ ওভার করে খেলার সুযোগ দেওয়া হবে।
যদি দুই দিনই বৃষ্টির কারণে খেলা সম্ভব না হয়, তবে আইসিসি-র নিয়ম অনুযায়ী ভারত ও নিউজিল্যান্ডকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হবে। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। অপরদিকে, প্রথমবার বিশ্বকাপ জয়ের অপেক্ষায় রয়েছে নিউজিল্যান্ড। দুই দলের এই হাইভোল্টেজ লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।