চা শিল্পের উন্নয়নে বরাদ্দহীন বাজেট, ক্ষোভ বাড়ছে শ্রমিক মহলে

চা শিল্পের উন্নয়নে বরাদ্দহীন বাজেট, ক্ষোভ বাড়ছে শ্রমিক মহলে

কেন্দ্রীয় বাজেটে দেশের চা শিল্প নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না থাকায় তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, অতীতে বন্ধ ও রুগ্ন চা বাগান অধিগ্রহণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে কেন্দ্র। এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ উত্তরবঙ্গ সফরে এসে চা শিল্পের উন্নয়নের নতুন আশ্বাস দিয়েছেন।

মন্ত্রীর এই প্রতিশ্রুতিকে নির্বাচনী চমক হিসেবে অভিহিত করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। চা শ্রমিকদের ন্যায্য পাওনা ও মজুরি বৃদ্ধির দাবি উপেক্ষা করায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *