বিচার বিভাগীয় মামলার জট কাটাতে রাজ্যে আসছেন ২০০ জুডিশিয়াল অফিসার
March 7, 20268:07 am

রাজ্যের বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে মোট ২০০ জন জুডিশিয়াল অফিসার রাজ্যে আসছেন। সিইও মনোজ আগরওয়াল জানান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, হুগলি, হাওড়া, নদীয়া ও বর্ধমানের মতো জেলাগুলিতে তাঁরা বিচারিক কার্যক্রমে অংশ নেবেন।
বর্তমানে রাজ্যে ৫০১ জন জুডিশিয়াল অফিসার কর্মরত রয়েছেন। নতুন কর্মকর্তাদের যোগদানের ফলে মামলার নিষ্পত্তির গতি বাড়বে। প্রতিদিন গড়ে ১ লক্ষ ৪০ হাজার মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নেওয়া হলেও, সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।