বকেয়া ডিএ মেটাতে সময়সীমা বাড়াল রাজ্য, সুপ্রিম কোর্টে আর্জি নবান্নের

বকেয়া ডিএ মেটাতে সময়সীমা বাড়াল রাজ্য, সুপ্রিম কোর্টে আর্জি নবান্নের

বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) প্রথম ২৫ শতাংশ প্রদানের সময়সীমা বৃদ্ধির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল পশ্চিমবঙ্গ সরকার। নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে সরকারি কর্মীদের এই পাওনা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তবে সামনেই নির্বাচন থাকায় রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে নবান্ন।

এছাড়া রাজ্যের দাবি, সকল কর্মীর বকেয়া পাওনার সঠিক হিসাব চূড়ান্ত করার জন্য আরও কিছুটা সময়ের প্রয়োজন। প্রশাসনিক জটিলতা ও আর্থিক ভারসাম্য বজায় রাখতে এই বাড়তি সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *