ইরান-ইসরায়েল যুদ্ধ কি ১২ মার্চ শেষ হবে? ট্রাম্পের বার্তায় নতুন জল্পনা
March 7, 20268:14 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বানের পর ইরান-ইসরায়েল সংঘাত অবসানের জল্পনা তৈরি হয়েছে। ২০২৫ সালের জুন মাসে ট্রাম্পের অনুরূপ বার্তার ছয় দিন পরই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এই প্রেক্ষাপট মাথায় রেখে পর্যবেক্ষকরা ধারণা করছেন, ইতিহাস পুনরাবৃত্তি হলে আগামী ১২ মার্চ সংঘাতের ইতি ঘটতে পারে।
তবে বর্তমান পরিস্থিতি গত বছরের তুলনায় অনেক বেশি জটিল ও বিস্তৃত। যুদ্ধের ভয়াবহতা এবং আঞ্চলিক উত্তেজনার পারদ এবার অনেক উপরে। তেহরান বর্তমানে কঠোর অবস্থানে থাকায় আগেরবারের মতো দ্রুত যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।