কোচিতে নোঙর করল ইরানি জাহাজ, ১৮০ নাবিককে আশ্রয় দিল ভারত

কোচিতে নোঙর করল ইরানি জাহাজ, ১৮০ নাবিককে আশ্রয় দিল ভারত

যান্ত্রিক ত্রুটির কারণে কেরলের কোচিতে নোঙর করেছে ইরানের একটি জাহাজ। মানবিকতার খাতিরে এবং আন্তর্জাতিক প্রটোকল মেনে ভারত সরকার জাহাজটিকে আশ্রয় দিয়েছে। বর্তমানে জাহাজটির ১৮০ জন নাবিক ভারতীয় নৌসেনার তত্ত্বাবধানে সুরক্ষিত রয়েছেন। ইরান সরকারের তরফে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে দ্রুত আশ্রয়ের আবেদন করা হলে নয়াদিল্লি তাতে সাড়া দেয়।

অন্যদিকে, একই কারণে শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি বন্দরে নোঙর করেছে আরও একটি ইরানি জাহাজ। সেটির ২০৮ জন নাবিককে আশ্রয় দিয়েছে কলম্বো। যদিও এই ঘটনা নিয়ে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *