ইরান-চীন কৌশলগত মৈত্রী: ভূ-রাজনীতি ও জ্বালানি নিরাপত্তার সমীকরণ
March 7, 20269:32 am

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানকে কৌশলগত সমর্থন জোগাচ্ছে চীন, যা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই সম্পর্কের মূল ভিত্তি হলো জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ। ইরান চীনের কাছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ করে, যা চীনের আমদানির উল্লেখযোগ্য অংশ। বিনিময়ে তেহরান বেইজিংয়ের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত রাডার প্রযুক্তিসহ বিভিন্ন সামরিক সহায়তা পাচ্ছে। পশ্চিমা চাপের মুখে ইরানকে ঢাল হিসেবে ব্যবহার করে চীন এ অঞ্চলে নিজেদের প্রভাব ও স্বার্থ সুরক্ষিত রাখছে।