BIG BREKING : আজ থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের টাকা প্রদান শুরু, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

BIG BREKING : আজ থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের টাকা প্রদান শুরু, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য বাজেটে ঘোষিত জনকল্যাণমূলক প্রকল্প ‘যুবসাথী’র আর্থিক সুবিধা প্রদানের কাজ শনিবার থেকেই শুরু হচ্ছে। আন্দোলন বা ধর্নামঞ্চ থেকে এই বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরুণ প্রজন্মের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সী প্রায় ১ কোটি যুবক-যুবতী এই সুবিধার জন্য আবেদন করেছেন। আজ থেকেই সরাসরি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের বরাদ্দ অর্থ পৌঁছাতে শুরু করবে।

সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের বিশাল সংখ্যক কর্মপ্রার্থী ও যুবসমাজের জন্য এক বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। দ্রুত স্বচ্ছতার সঙ্গে টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী যুবশক্তির পাশে থাকার বার্তা দিয়েছেন। এর ফলে সরাসরি উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *