‘মানুষ আপনাদের না আমাদের মাথা খাবে’? রান্নার গ্যাসের নিয়ম নিয়ে সরব মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সরকারের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া জ্বালানির এই দাম নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
মূল্যবৃদ্ধির পাশাপাশি গ্যাস বুকিংয়ের নতুন নিয়ম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ২১ দিন আগে গ্যাস বুক করার নির্দেশিকায় বিপাকে পড়তে পারেন সাধারণ গ্রাহকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, যাদের জরুরি ভিত্তিতে এখনই গ্যাসের প্রয়োজন, তাঁরা এই দীর্ঘ সময় কী করে অপেক্ষা করবেন?
বিজেপি সরকারকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, এই অব্যবস্থার ফলে সাধারণ মানুষ চূড়ান্ত দুর্ভোগের শিকার হচ্ছেন। রান্নার গ্যাস নিয়ে কেন্দ্রের এমন নীতির কারণে জনমনে তৈরি হওয়া ক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি পালটা প্রশ্ন করেন, এই সমস্যার দায়ভার শেষ পর্যন্ত কার ওপর গিয়ে বর্তাবে?