আন্তর্জাতিক সংকটে ধাক্কা খেল বাংলার কৃষি রফতানি
March 7, 20262:20 pm

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ভয়াবহ সংকটে পড়েছে বাংলার কৃষি রফতানি। দুবাইসহ বিভিন্ন গন্তব্যে সরাসরি বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় লাউ, উচ্ছে ও কলমি শাকের মতো পচনশীল পণ্য বিদেশে পাঠানো প্রায় আসাম্ভব হয়ে পড়েছে। পাশাপাশি, আকাশপথে পণ্য পরিবহণ খরচ কেজি প্রতি ১৭৫ টাকা থেকে বেড়ে ৭৫০ টাকায় পৌঁছানোয় রফতানিকারকরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।
শুক্রবার ‘অ্যাপেডা’-র বৈঠকে কলকাতা ও মুম্বইয়ের ব্যবসায়ীরা এই উদ্বেগজনক পরিস্থিতির কথা তুলে ধরেন। সংকট কাটাতে জরুরি ভিত্তিতে বিশেষ কার্গো বিমান চালুর বিষয়ে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র।