আন্তর্জাতিক নারী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিলের ডাক
March 7, 202612:27 pm

আগামীকাল আন্তর্জাতিক নারী দিবসে গ্যাসের মূল্যবৃদ্ধি এবং ভোটার তালিকা থেকে নারীদের নাম বাদ দেওয়ার অভিযোগে বিশেষ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে নারীদের নিজ নিজ বাড়ির হাঁড়ি, কড়া ও গ্যাস ওভেন নিয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজে সাদা পোশাকে প্রতিবাদে শামিল হবেন এবং অংশগ্রহণকারীদের কালো পোশাক পরিধানের পরামর্শ দিয়েছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি ও নারী অধিকারের প্রশ্নে এই কর্মসূচি রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।