ইরানি যুদ্ধপোতকে আশ্রয়: মানবিক কারণেই সিদ্ধান্ত, জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
March 7, 20262:30 pm

কোচিতে ইরানের যুদ্ধপোত ‘আইআরআইএস লাভান’-কে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে সম্পূর্ণ মানবিক বলে অভিহিত করেছেন বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। রাইসিনা ডায়ালগ ২০২৬-এ তিনি জানান, আন্তর্জাতিক ফ্লিট রিভিউ এবং মিলান মহড়ায় অংশ নিতে আসা ইরানি জাহাজটি কারিগরি ত্রুটির মুখে পড়েছিল। ভূ-রাজনৈতিক উত্তেজনার পরিস্থিতিতে জাহাজ ও ১৮৩ জন নাবিকের নিরাপত্তার কথা ভেবেই ভারত এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
জয়শঙ্কর আরও বলেন, ভারত আন্তর্জাতিক আইন মেনেই এই পদক্ষেপ নিয়েছে। তিনি সাফ জানান, ভারতের এই সিদ্ধান্ত আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক দায়িত্ববোধের প্রতিফলন।