মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা, ১৭ মিনিটের অলৌকিক অভিজ্ঞতায় তরুণী

মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা, ১৭ মিনিটের অলৌকিক অভিজ্ঞতায় তরুণী

ব্রিটেনের গ্লুচেস্টারের বাসিন্দা ৪১ বছর বয়সী ভিক্টোরিয়া থমাস সম্প্রতি তাঁর এক রোমহর্ষক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। ৩৫ বছর বয়সে জিমে থাকাকালীন আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন তিনি। দীর্ঘ ১৭ মিনিট তাঁর হৃদস্পন্দন বন্ধ ছিল এবং চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তিনি মৃত ছিলেন। প্যারামেডিকরা নিরলসভাবে সিপিআর চালিয়ে যাওয়ার পর অলৌকিকভাবে তাঁর প্রাণ ফিরে আসে।

মৃত্যুর সেই ১৭ মিনিটে ভিক্টোরিয়া এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন। তিনি জানান, অন্ধকারচ্ছন্ন অবস্থায় নিজেকে জিমের ছাদের কাছে ভাসমান অবস্থায় দেখতে পান এবং নিচ থেকে নিজের নিথর দেহটি প্রত্যক্ষ করেন। একে বিজ্ঞানের ভাষায় ‘আউট অফ বডি এক্সপেরিয়েন্স’ বলা হয়। তবে প্রচলিত ধারণার মতো কোনো স্বর্গীয় আলো বা প্রশান্তি নয়, বরং এক ভীতিকর ও অদ্ভুত জগতের বর্ণনা দিয়েছেন তিনি।

পরবর্তীতে চিকিৎসকরা ভিক্টোরিয়ার দেহে ‘ড্যানন’ নামক একটি অত্যন্ত বিরল জেনেটিক ব্যাধি শনাক্ত করেন, যা প্রতি ১০ লাখে একজনের হতে পারে। এই রোগের কারণে একাধিকবার হার্ট ফেলিওরের শিকার হলেও সফল হার্ট ট্রান্সপ্ল্যান্টের পর তিনি এখন সুস্থ জীবনে ফিরেছেন। বর্তমানে এক সন্তানের জননী ভিক্টোরিয়া তাঁর এই মরণোত্তর অভিজ্ঞতার গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *