সঠিক হেলথ ইনস্যুরেন্স বেছে নিতে এড়িয়ে চলুন এই ৫টি সাধারণ ভুল

বর্তমান সময়ে চিকিৎসার আকাশছোঁয়া খরচের হাত থেকে বাঁচতে হেলথ ইনস্যুরেন্স বা স্বাস্থ্যবিমা অত্যন্ত জরুরি। তবে সঠিক তথ্য না জেনে বিমা করলে পরবর্তীকালে হাসপাতালের বিল মেটানোর সময় বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পলিসি কেনার সময় ছোটখাটো কিছু ভুল ভবিষ্যতে ক্লেম রিজেক্ট বা বাতিলের কারণ হয়ে দাঁড়ায়।
বিমা করার সময় ধূমপান বা মদ্যপানের অভ্যাস এবং শরীরে থাকা কোনো পুরনো রোগ গোপন করা সবথেকে বড় ভুল। এছাড়া, প্রি-একজিস্টিং ডিজিজ বা আগে থেকে থাকা রোগের কথা না জানালে কো ম্পা নি দাবি খারিজ করে দিতে পারে। পাশাপাশি, সস্তার চক্করে কম কভারেজ নেওয়া বা ‘কো-পেমেন্ট’ অপশন বেছে নিলে হাসপাতালের খরচের একটি বড় অংশ পকেট থেকেই দিতে হয়।
পর্যাপ্ত কভারেজ নিশ্চিত করার পাশাপাশি পলিসি কেনার আগে সংশ্লিষ্ট সংস্থার ‘ক্লেম সেটেলমেন্ট রেশিও’ দেখে নেওয়া আবশ্যক। অন্যের কথায় প্রলুব্ধ না হয়ে পলিসির শর্তাবলি নিজে পড়ে তবেই সিদ্ধান্ত নিন। সঠিক নিয়মে বিমা করলে যেমন আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়, তেমনই কঠিন সময়ে মানসিক দুশ্চিন্তা থেকেও মুক্তি পাওয়া সম্ভব।