৬০ বছর বয়সেও ২০-র তরুণ! সিঙ্গাপুরের ইনফ্লুয়েন্সার চুয়ান্ডো তানের চিরযৌবনের রহস্যে মুগ্ধ নেটদুনিয়া

৬০ বছর বয়সেও ২০-র তরুণ! সিঙ্গাপুরের ইনফ্লুয়েন্সার চুয়ান্ডো তানের চিরযৌবনের রহস্যে মুগ্ধ নেটদুনিয়া

‘বয়স কেবল একটি সংখ্যা মাত্র’—এই প্রবাদটিকে বাস্তবে রূপদান করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সিঙ্গাপুরের জনপ্রিয় মডেল ও ফ্যাশন ফটোগ্রাফার চুয়ান্ডো তান। সম্প্রতি নিজের ৬০তম জন্মদিনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ছবিতে তাকে দেখে ৩০-৩৫ বছরের তরুণের মতো মনে হওয়ায় নেটিজেনদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। আন্তর্জাতিক তারকাদের সাথে কাজ করা এই ইনফ্লুয়েন্সার ২০১৭ সালেও তার অবিশ্বাস্য তরুণ অবয়বের জন্য প্রথমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিলেন।

নিজের এই চিরযৌবনের নেপথ্যে কোনো অলৌকিক জাদু নয়, বরং কঠোর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন চুয়ান্ডো। তার দৈনন্দিন খাদ্যতালিকায় থাকে পর্যাপ্ত প্রোটিন, ওটমিল, ডিম ও অ্যাভোকাডোর মতো পুষ্টিকর খাবার। পাশাপাশি তিনি নিয়মিত জিমে শরীরচর্চা, কার্ডিও এবং সাঁতার কাটেন। সুস্থ থাকতে তিনি ধূমপান ও মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকেন এবং রাত ১১টার মধ্যে ঘুমানোর অভ্যাস রপ্ত করেছেন। তার মতে, মানসিকভাবে চাপমুক্ত থাকা এবং প্রকৃতির সান্নিধ্যে থাকাই সুস্থ জীবনের চাবিকাঠি।

ষাটোর্ধ্ব এই মডেল স্বীকার করেছেন যে, সময়ের সাথে শারীরিক পরিবর্তন আসা স্বাভাবিক এবং তাকে সক্রিয় থাকতে এখন আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হয়। তবুও পরিমিত আহার এবং সঠিক জীবনশৈলীর মাধ্যমে তিনি নিজেকে বার্ধক্যের ছাপ থেকে মুক্ত রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই অদম্য প্রাণশক্তি ও ফিটনেস লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করছে। বর্তমানে তার ভাইরাল হওয়া পোস্টে ১৫ লক্ষেরও বেশি লাইক পড়েছে, যেখানে ভক্তরা তাকে আধুনিক যুগের ‘ভ্যাম্পায়ার’ বা চিরতরুণ হিসেবে আখ্যায়িত করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *