নৈনিতাল যাওয়ার পথে ট্যাক্সি চালকের যৌন হেনস্তা, প্রাণ বাঁচাতে রাতভর জঙ্গলে তরুণী

নৈনিতাল যাওয়ার পথে ট্যাক্সি চালকের যৌন হেনস্তা, প্রাণ বাঁচাতে রাতভর জঙ্গলে তরুণী

দিল্লি থেকে নৈনিতাল যাওয়ার পথে এক তরুণী ট্যাক্সি চালকের লালসার শিকার হয়েছেন। হলদওয়ানি থেকে নৈনিতাল যাওয়ার পথে পাটওয়াডাঙার কাছে নির্জন এলাকায় গাড়ি থামিয়ে মদ্যপ চালক ওই তরুণীকে শ্লীলতাহানি ও যৌন হেনস্তার চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতির ভয়াবহতা বুঝে কোনোমতে গাড়ি থেকে বেরিয়ে পাশের ঘন জঙ্গলে পালিয়ে যান তিনি।

নিজের সম্ভ্রম ও প্রাণ বাঁচাতে হাড়কাঁপানো ঠান্ডায় সারারাত জঙ্গলের ভেতরেই আত্মগোপন করে থাকেন ওই তরুণী। ভোরের আলো ফুটলে স্থানীয় বাসিন্দারা তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরবর্তীতে তিনি তাল্লিতাল থানায় অজ্ঞাতপরিচয় চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই রোমহর্ষক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। স্টেশন হাউস অফিসার মনোজ নায়াল জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। দ্রুত অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন। এই ঘটনা পাহাড়ি পথে পর্যটকদের বিশেষ করে একা ভ্রমণকারী নারীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *