আন্তর্জাতিক নারী দিবস: কোথাও উদযাপনের উৎসব, কোথাও আবার কড়া বিধিনিষেধ

আন্তর্জাতিক নারী দিবস: কোথাও উদযাপনের উৎসব, কোথাও আবার কড়া বিধিনিষেধ

প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলেও এর উদযাপনের ধরনে রয়েছে বিস্তর ভিন্নতা। নারীদের সাফল্যকে সম্মান জানাতে এবং লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি নেওয়া হয়। তবে অনেক দেশে এখনও নারী অধিকার নিয়ে জনসমক্ষে অনুষ্ঠান আয়োজনের ওপর কঠোর বিধিনিষেধ বজায় রয়েছে, যা নারী দিবসের মূল উদ্দেশ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

আফগানিস্তানে তালেবান শাসনে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে কঠোর নিষেধাজ্ঞা থাকায় সেখানে জনসমক্ষে দিবসটি উদযাপন প্রায় আসাম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে, ইরানে নারী দিবসে কোনো জাতীয় ছুটি নেই এবং অধিকারকর্মীদের সভা-সমাবেশের ওপর কড়া নজরদারি চালানো হয়। পাকিস্তানে ‘আওরাত মার্চ’-এর মতো কর্মসূচি পালিত হলেও আয়োজকদের প্রায়শই রক্ষণশীল গোষ্ঠীগুলোর তীব্র বিরোধিতা এবং আইনি জটিলতার সম্মুখীন হতে হয়।

চীনে নারী দিবসে নারীদের অর্ধদিবস ছুটি দেওয়া হলেও রাজনৈতিকভাবে সংবেদনশীল বা সরকারবিরোধী কোনো বিক্ষোভের ওপর কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। সমাজকর্মীদের মতে, ভৌগোলিক অবস্থানভেদে উদযাপনের ধরন ভিন্ন হলেও বিশ্বজুড়ে নারীর অধিকার ও সমতার লড়াই আজও সমানভাবে প্রাসঙ্গিক। প্রতিকূল পরিস্থিতির মাঝেও অনেক দেশে নারীরা নিজেদের অধিকার আদায়ের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *