মেঘভাঙা বৃষ্টি নয়, পাহাড়ের গহ্বরে লুকিয়ে ছিল কোন মারণ রহস্য? ইসরো যা জানাল
March 8, 20269:44 am

২০২৫-এর উত্তরকাশী বিপর্যয়ের নেপথ্যে মেঘভাঙা বৃষ্টি নয়, বরং উচ্চ পার্বত্য ঢালের এক বিশাল গহ্বরে জমে থাকা বরফ ধসকে দায়ী করল ইসরো। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ধরা পড়েছে, ৫২০০ মিটার উচ্চতায় লুকানো সেই বরফ গলে নামা দানবীয় জলস্রোতেই ধুয়ে গিয়েছিল ধারালি গ্রাম। হিমালয়ে এটি এক নতুন বিপদ।