বিদেশেও কি তবে বাংলার জয়গান? সল্টলেকে চাঁদের হাট!
March 8, 202610:23 am

আন্তর্জাতিক সংগঠন ‘বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’-এর পঞ্চম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো সল্টলেকে। তিন দিনব্যাপী এই উৎসবে রেজওয়ানা চৌধুরী বন্যা ও শ্রেয়া গুহঠাকুরতার কণ্ঠে সুরের মূর্ছনায় মুগ্ধ হন শ্রোতারা। লন্ডন ও অস্ট্রেলিয়ার প্রবাসী শিল্পীদের গান, শ্রুতিনাটক ও আলোচনাসভায় বিদেশের মাটিতেও বাংলা ভাষা ও সংস্কৃতির জয়জয়কার ধ্বনিত হয়।