নারীদিবসে কালো শাড়িতে পথে নামছে বাংলা! কেন্দ্রের ‘হয়রানি’র বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা
March 8, 202610:27 am

আন্তর্জাতিক নারীদিবসে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে ‘জনসাধারণের হয়রানি’ আখ্যা দিয়ে প্রতিবাদে কালো শাড়ি পরে মিছিলের ডাক দিয়েছেন তিনি। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রীর সাফল্যের খতিয়ান তুলে ধরে নারীশক্তিকে কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী।