বাংলার বিরুদ্ধে সবাই একজোট? রাষ্ট্রপতির মন্তব্যের পাল্টা বিস্ফোরক অভিষেক!
March 8, 202611:08 am

রাজ্যে এসে প্রশাসনের বিরুদ্ধে রাষ্ট্রপতির একরাশ ক্ষোভ ও প্রধানমন্ত্রীর আক্রমণের পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে ইডি, সিবিআই ও নির্বাচন কমিশনসহ প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে একযোগে বিঁধে তিনি দাবি করেন, গোটা ব্যবস্থা বাংলার বিরুদ্ধে লড়লেও মাথা নত করবে না পশ্চিমবঙ্গ। লড়াইয়ের ডাক দিয়ে লিখলেন, ‘ব্রিং ইট অন’।