পারিশ্রমিকের দৌড়ে অরিজিৎ-শ্রেয়াকেও টেক্কা দিচ্ছেন এ আর রহমান

পারিশ্রমিকের দৌড়ে অরিজিৎ-শ্রেয়াকেও টেক্কা দিচ্ছেন এ আর রহমান

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এবং সোনু নিগমদের পারিশ্রমিক নিয়ে অনুগামীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। সাধারণত একটি গানের জন্য শ্রেয়া ২৫ লক্ষ এবং অরিজিৎ বা সুনিধি চৌহান ২০ থেকে ২২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। তালিকায় এর পরেই রয়েছেন বাদশা ও সোনু নিগম, যাঁদের পারিশ্রমিক ১৮ থেকে ২০ লক্ষ টাকার আশেপাশে।

তবে পারিশ্রমিকের এই বিশাল অংকে সবাইকে ছাপিয়ে শীর্ষস্থান দখল করেছেন কিংবদন্তি সুরকার ও গায়ক এ আর রহমান। মূলত সুরকার হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি থাকলেও প্লেব্যাক সিঙ্গার হিসেবে তাঁর চাহিদাও তুঙ্গে। বলিপাড়ার খবর অনুযায়ী, বর্তমানে দেশের সবচেয়ে দামি গায়ক তিনিই। অন্যান্য গায়কদের তুলনায় তাঁর পারিশ্রমিকের ব্যবধান আকাশছোঁয়া।

সূত্র অনুযায়ী, এ আর রহমান প্রতি গানের জন্য কোটির অঙ্কে পারিশ্রমিক দাবি করেন। একটি গান গাওয়ার জন্য তিনি প্রায় ৩ কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন, যা শ্রেয়া বা অরিজিতের তুলনায় বহুগুণ বেশি। শান বা নেহা কক্করের মতো শিল্পীরা ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিলেও, আয়ের নিরিখে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে সবার উপরে অবস্থান করছেন এই অস্কারজয়ী শিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *