সালমানের পথে দাদা! ‘বিগ বস বাংলা’ নিয়ে সৌরভের বিস্ফোরক মন্তব্য
March 8, 202612:18 pm

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে স্টার জলসায় আসছে ‘বিগ বস বাংলা’। সঞ্চালকের আসনে স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেন গার্ডেন্সে লোগো উন্মোচন অনুষ্ঠানে মহারাজ জানান, বিতর্ককে তিনি ভয় পান না। সালমান খানের সঞ্চালনার প্রশংসা করে সেপ্টেম্বর থেকে এক নতুন ইনিংস শুরু করতে প্রস্তুত বাংলার দাদা।