রান্নার আগে মুরগির মাংস ধোয়া কি নিরাপদ? চিকিৎসকের জরুরি পরামর্শ

রান্নার আগে মুরগির মাংস ধোয়া কি নিরাপদ? চিকিৎসকের জরুরি পরামর্শ

মুরগির মাংস প্রোটিনের অন্যতম উৎস এবং স্বাস্থ্য সচেতনদের পছন্দের তালিকায় এটি প্রথম সারিতে থাকে। তবে রান্নার আগে চিকেন ধোয়া উচিত কি না, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। সাধারণত বাড়িতে রান্নার আগে মাংস কয়েকবার ধুয়ে নেওয়ার চল থাকলেও, আধুনিক গবেষণা ও বিশেষজ্ঞরা এই বিষয়ে ভিন্ন মত পোষণ করছেন।

দিল্লির ধর্মশীলা নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডঃ নীরজ গোয়েল জানান, কাঁচা মাংস ধুলে ক্ষতিকারক ব্যাকটিরিয়া দূর হয় না, বরং জলের ছিটার মাধ্যমে তা সিঙ্ক ও বাসনপত্রে ছড়িয়ে পড়ে। এর ফলে সালমোনেলা বা ক্যাম্পাইলোব্যাকটারের মতো জীবাণু থেকে খাদ্যে বিষক্রিয়া, বমি ও পেটে ব্যথার ঝুঁকি বেড়ে যায়। আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সংস্থাগুলোও সরাসরি রান্নার পরামর্শ দেয়।

তবে স্থানীয় বাজার থেকে কেনা মাংসে রক্ত বা ময়লা থাকলে তা একটি পাত্রে সতর্কতার সঙ্গে ধুয়ে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে ধোয়ার পর হাত ও চারপাশ সাবান দিয়ে পরিষ্কার করা জরুরি। মনে রাখবেন, মাংসের জীবাণু ধ্বংস করার সেরা উপায় হলো উচ্চ তাপমাত্রায় সঠিকভাবে রান্না করা, যাতে কোনো অংশ কাঁচা না থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *