বিশ্বকাপ ফাইনাল: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের, আগে ব্যাটিংয়ে ভারত
.jpeg.webp?w=800&resize=800,600&ssl=1)
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে আজ মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। মেগা ফাইনালের এই হাই-ভোল্টেজ ম্যাচে টস ভাগ্য সহায় হলো না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ফলে শিরোপা জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাট করতে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতীয় দলে কোনো পরিবর্তন আনা হয়নি। সেমিফাইনালের জয়ী একাদশ নিয়েই মাঠের লড়াইয়ে নামছে ‘মেন ইন ব্লু’। ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর খাড়া করে নিউজিল্যান্ডকে চাপে রাখাই এখন ভারতের মূল লক্ষ্য। অন্যদিকে, শিশির ফ্যাক্টর মাথায় রেখে রান তাড়া করার কৌশল নিয়েছে নিউজিল্যান্ড।
বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেট ভক্তের অপেক্ষা এখন ২২ গজের লড়াইয়ের দিকে। ট্রফি ঘরে তুলতে ভারত যেমন তাদের অপরাজেয় ছন্দ বজায় রাখতে মরিয়া, তেমনই কিউইরা চাইছে ফিল্ডিংয়ের সুবিধা নিয়ে ভারতকে অল্প রানে আটকে রাখতে। দু’দেশের ক্রিকেটীয় লড়াই ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।