সাবধান! আজ বৃষ্টিতে ভিজবে বঙ্গ, ছাতা নিয়ে বেরোন
March 9, 20266:42 am

হাওয়া অফিসের পূর্বাভাস মতো রবিবারের পর আজ, সোমবারও বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাগুলিই বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।