টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের দারুণ পারফরম্যান্সে আবারো চ্যাম্পিয়ন হলো ভারত। নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো ভারত। এই জয়ের সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জেতার রেকর্ডও গড়েছে ভারত। এর আগে দুটি করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়া।

ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান। শুরুতে ধীরে খেললেও ভারতের ওপেনাররা দ্রুতই আক্রমণাত্মক হয়ে ওঠেন। প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৯২ রান তুলে ভারত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। অভিষেক শর্মা মাত্র ১৮ বলেই ফিফটি পূর্ণ করেন, তবে ২১ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হন। এরপর ইশান কিষাণ ও স্যামসন ক্রিজে এসে ধাওয়ায়া ব্যাটিং চালিয়ে যান। স্যামসন ৪৬ বলে ৮৯ রান করেন, আর ইশান ২৫ বলে ৫৪ রান করেন।

অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম বলেই আউট হওয়ায় রান যোগ করতে পারেননি। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করেন। শেষদিকে শিবম দুবে ৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন, আর তিলক ভার্মা ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন। ভারতের ইনিংস শেষ হয় ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানে।

নিউজিল্যান্ডের ব্যাটিং শুরুতেই ব্যর্থ হয়। পাওয়ার প্লের ৬ ওভারে তিন ব্যাটার আউট হন। ফিন অ্যালেন ৯, রাচিন রবীন্দ্র ১, গ্লেন ফিলিপস ৫ এবং মার্ক চ্যাপম্যান ৩ রান করে আউট হন। ওপেনার টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রান করেন। ড্যারেল মিচেল ১৭ এবং অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে।

ভারতের জন্য বুমরাহ সবচেয়ে সফল বোলার। মাত্র ১৫ রান খরচায় তিনি ৪ উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন জেমস নিশাম। ভারতের ঝড়ো ব্যাটিং ও বুমরাহর বলের জাদু মিলে ইতিহাস গড়ে ভারত আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *