শান্তনু ঠাকুরের সঙ্গে একান্ত বৈঠকে তুঙ্গে জল্পনা

শান্তনু ঠাকুরের সঙ্গে একান্ত বৈঠকে তুঙ্গে জল্পনা

রাজ্য রাজনীতির আবহে ফের দলবদলের জল্পনায় উঠে এল রানাঘাটের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর নাম। সম্প্রতি ঠাকুরবাড়িতে গিয়ে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। এই সাক্ষাতের পরেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে যে, নির্বাচনের মুখে মুকুটমণি কি ফের পুরনো দল বিজেপিতে ফিরতে চলেছেন?

যদিও শান্তনু ঠাকুর এই বৈঠককে নিছকই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দিতে এসে মুকুটমণি তাঁর সঙ্গে দেখা করেছেন। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *