গম্ভীর ম্যাজিকে টি২০ বিশ্বকাপ জয়, সমালোচকদের মুখে ঝামা ঘষলেন কোচ
March 9, 20267:53 am

ঘরের মাঠে টেস্ট সিরিজে ব্যর্থতার কারণে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তবে সেই কঠিন সময়ে ভেঙে না পড়ে নিজের লক্ষ্যের প্রতি অবিচল ছিলেন তিনি। গম্ভীরের প্রশিক্ষণে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জয় করে টিম ইন্ডিয়া। পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সাফল্যে তিনি এখন সাফল্যের নতুন কান্ডারি।
অপ্রত্যাশিত ব্যর্থতাকে সঙ্গী করেই লড়াই চালিয়ে গিয়েছেন গম্ভীর। টেস্ট ক্রিকেটে হারের গ্লানি মুছে দলকে একাধিক আন্তর্জাতিক ট্রফি জেতানোয় এখন ক্রিকেট মহলে প্রশংসিত হচ্ছেন এই কোচ। তাঁর দৃঢ় নেতৃত্ব ও কৌশলগত বিচক্ষণতা ভারতীয় ক্রিকেটে নতুন আশার সঞ্চার করেছে।