ইরানের জ্বালানি ডিপোতে ভয়াবহ হামলা, আমেরিকার আত্মসমর্পণ প্রস্তাব প্রত্যাখ্যান তেহরানের
March 9, 20268:19 am

ইজরায়েলি বাহিনীর বিধ্বংসী হামলায় ইরানের একাধিক জ্বালানি ডিপো ভস্মীভূত হয়েছে। এই হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সামরিক বাহিনীর। উত্তপ্ত পরিস্থিতিতে ইরান নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সামরিক আগ্রাসনের মুখেও নতিস্বীকার করতে নারাজ তেহরান।
ইজরায়েলি হামলার পাল্টা ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে মৃতের সংখ্যা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানালেও, তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।