মধ্যপ্রাচ্যে অব্যাহত সংঘাত: লেবাননে পাঁচ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত
March 9, 20268:31 am

ইরান ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের তীব্রতা বাড়ছে। লেবাননের সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, সংঘাতের জেরে দেশটিতে পাঁচ লাখ ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এর মধ্যে প্রায় এক লাখ ১৭ হাজার মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বৈরুতে হামলাসহ সাম্প্রতিক সামরিক তৎপরতায় মাত্র এক সপ্তাহে দেশটিতে ৩৯৪ জনের প্রাণহানি ঘটেছে।
অন্যদিকে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলা পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে। এখন পর্যন্ত ইরানে ১৩৩২ জন এবং ইসরায়েলে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এর বড় অংশ প্রতিহত করা হচ্ছে।