রাষ্ট্রপতির অপমানে নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রের, চরম বিপাকে রাজ্য?
March 9, 20269:36 am

স্বাধীন ভারতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা! রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগে রাজ্যের কাছে কৈফিয়ত চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রটোকল বিতর্ক ও অব্যবস্থা নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে সবিস্তারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলের মধ্যেই দিল্লিকে জবাব পাঠিয়েছে রাজ্য প্রশাসন।