রাষ্ট্রপতির সফরে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি, রাজ্য ও কেন্দ্রের সংঘাতের মাঝে মুখ খুললেন বিকাশ ভট্টাচার্য

রাষ্ট্রপতির সফরে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি, রাজ্য ও কেন্দ্রের সংঘাতের মাঝে মুখ খুললেন বিকাশ ভট্টাচার্য

দার্জিলিংয়ে আয়োজিত নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। এই ঘটনায় রাজ্য সরকারের আচরণের তীব্র সমালোচনা করেছেন সিপিআই(এম) সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে ‘নিন্দনীয়’ বলে অভিহিত করলেও, রাষ্ট্রপতির প্রকাশ্য ক্ষোভ প্রকাশ নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন।

বিকাশ ভট্টাচার্য সংবাদসংস্থা এএনআই-কে জানান, প্রশাসনিক শিষ্টাচার অনুযায়ী রাজ্য সরকারের এমন আচরণ কাম্য নয়। তবে একইসঙ্গে তিনি মন্তব্য করেন যে, দেশের শীর্ষ সাংবিধানিক পদে থেকে রাষ্ট্রপতির একটি জনসভায় ব্যক্তিগত স্তরের অসন্তোষ প্রকাশ করাও অস্বাভাবিক। তাঁর মতে, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের প্রতিটি মঞ্চকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার প্রবণতা থেকেই হয়তো রাষ্ট্রপতি এমন প্রতিক্রিয়া দিয়েছেন।

এই বিতর্ককে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সরকারের এই পদক্ষেপকে আদিবাসী জনজাতি ও রাষ্ট্রপতির প্রতি ‘চরম আসাম্মান’ বলে কটাক্ষ করেছেন। পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেস প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, কংগ্রেস নেতা ইমরান মাসুদও এই ঘটনাকে দেশের অবমাননা হিসেবে চিহ্নিত করে ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *