কালীঘাটে কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান, রাজ্যে পা দিয়েই বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার

কালীঘাটে কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান, রাজ্যে পা দিয়েই বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে পা রাখতেই নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে একদল মহিলা তাঁকে কালো পতাকা দেখান এবং ‘গো ব্যাক’ স্লোগান দেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দ্রুত পুজো সেরে মন্দির চত্বর ত্যাগ করেন তিনি।

বিক্ষোভের রেশ কাটিয়ে এদিনই রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তৃণমূলের পক্ষে চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিম এই বৈঠকে অংশ নেবেন। এরপর রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় ডিজিপি ও পুলিশ কমিশনারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন কমিশনার। ভোটার তালিকা সংশোধন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ওপর বিশেষ জোর দেওয়া হবে।

মঙ্গলবার সকালে রাজ্যের সামগ্রিক নিরাপত্তা নিয়ে চূড়ান্ত পর্যায়ের বৈঠক সম্পন্ন করবে কমিশন। এসপি এবং ডিএম-দের সঙ্গে পৃথক আলোচনার মাধ্যমে নির্বাচনের গতিপ্রকৃতি নির্ধারণ করা হবে। রাজনৈতিক মহলের মতে, সফরের শুরুতেই এমন সংঘাতের আবহ এবং কমিশনের কড়া মনোভাব আগামী নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *