‘ভুল ট্রেনে উঠলে পরের স্টেশনেই নেমে পড়ুন’, ধরনা মঞ্চ থেকে সতর্কবার্তা রচনার

‘ভুল ট্রেনে উঠলে পরের স্টেশনেই নেমে পড়ুন’, ধরনা মঞ্চ থেকে সতর্কবার্তা রচনার

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই ‘এসআইআর’-এর মাধ্যমে বাংলার নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে সরব তৃণমূল কংগ্রেস। কেন্দ্র সরকারের এই ‘গণতন্ত্র বিরোধী’ পদক্ষেপের প্রতিবাদে কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আন্দোলনের সমর্থনে গত শুক্রবার থেকেই সরগরম রাজনৈতিক মহল।

সেই ধরনা মঞ্চে উপস্থিত হয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের সংহতি জানিয়ে তিনি বলেন, “যদি ভুল ট্রেনে উঠে যান, তবে পরের স্টেশনেই নেমে পড়ুন। পথ যত দীর্ঘ হবে, ফেরার পথ তত কঠিন হয়ে যাবে।” তাঁর এই মন্তব্য মূলত বিপথচালিতদের সঠিক পথে ফেরার আহ্বান হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ।

বাংলার মানুষের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন রচনা। তিনি স্পষ্ট জানান, গণতন্ত্রের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো জরুরি। বর্তমানে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শাসক-বিরোধী তরজা তুঙ্গে থাকলেও, মেট্রো চ্যানেলের এই ধরনা মঞ্চই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *