বিশ্বজয়ী ভারতের ভক্তি: ট্রফি নিয়ে মন্দিরে জয় শাহ-গম্ভীর-সূর্যকুমার

বিশ্বজয়ী ভারতের ভক্তি: ট্রফি নিয়ে মন্দিরে জয় শাহ-গম্ভীর-সূর্যকুমার

টানা দ্বিতীয় এবং সামগ্রিকভাবে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আহমেদাবাদের হনুমান মন্দিরে পূজা দিলেন ভারতীয় দলের প্রতিনিধিরা। রবিবার গভীর রাতে ট্রফি হাতে মন্দিরে প্রবেশ করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর সঙ্গে ছিলেন আইসিসি সভাপতি জয় শাহ এবং প্রধান কোচ গৌতম গম্ভীর। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বজরংবলীর আশীর্বাদ নিতে দেখা যায় তাঁদের।

এই ঐতিহাসিক সাফল্যের কৃতিত্ব রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অজিত আগরকর এবং জয় শাহকে উৎসর্গ করেছেন কোচ গৌতম গম্ভীর। বিশেষ করে ভারতীয় ক্রিকেটকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করানোর জন্য দ্রাবিড় এবং লক্ষ্মণের অবদানের কথা স্মরণ করেন তিনি। গম্ভীর জানান, দলের পাইপলাইন তৈরি ও ধারাবাহিকতা বজায় রাখতে তাঁদের ভূমিকা অপরিসীম।

সাজঘরের পরিবেশ নিয়ে চলা দীর্ঘদিনের সমালোচনা ও জল্পনার কড়া জবাব দিয়েছেন গম্ভীর। তিনি স্পষ্ট জানান, দলের অভ্যন্তরীণ সংহতি বজায় ছিল বলেই এই বিশ্বজয় সম্ভব হয়েছে। বাইরের সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা বা সমালোচকদের কাছে তাঁর কোনো দায়বদ্ধতা নেই। গম্ভীরের মতে, তাঁর একমাত্র জবাবদিহি ড্রেসিংরুমের সেই ৩০ জন সদস্যের প্রতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *